September 9, 2026, 1:27 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

অ্যামনেস্টি কর্মীদের উদ্যোগ লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটির ‘গণহত্যা সড়ক’ নামকরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ মানবাধিকার কর্মীরা প্রতীকী ব্যবস্থা গ্রহণ করে লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটিকে ‘গণহত্যা সড়ক’ নামকরণ করেছেন ।

তারা ইহুদিবাদী ইসরাইল দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন যাতে লেখা রয়েছে, ‘জেনোসাইড স্ট্রিট’ বা ‘গণহত্যা সড়ক’।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যানশালের কর্মীরা ওই পদক্ষেপ নিয়ে ঘোষণা করেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয় সেজন্য তারা এ ব্যবস্থা নিয়েছেন।

অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেছেন, “ইসরাইল সরকারকে অবশ্যই একথা জানতে হবে যে, গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় এবং তারা যেন বিষয়টিকে গুরুত্বসহ গ্রহণ করে।”

লন্ডনের অ্যামনেস্টি কর্মীরা বলেছেন, তারা এই মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক সাশা দেশমুখ স্বাক্ষরিত একটি চিঠি ইসরাইলের দূতাবাসে পৌঁছে দেবেন।  ওই চিঠিতে গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলি কূটনীতিকদের সতর্ক করে দেয়া হবে বলে তারা জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page