March 31, 2026, 12:57 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক ক্ষুদে বার্তায় সংস্থাটি জানায়, আইজিপির পদত্যাগ নিয়ে যে সংবাদ ছড়িয়েছে, তা ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গুজব ছড়ালে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে এদিন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের ২১ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page