March 31, 2026, 2:43 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ এবং পরবর্তীতে তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুলিশের বিভিন্ন ইউনিটে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আলম জানান, আইজিপির পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা পড়ার খবর নিশ্চিত হওয়া যায়নি।

অনুসন্ধানে জানা গেছে, সকালে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে আইজিপি বাহারুল আলম নির্বাচন-পরবর্তী পুলিশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূল না থাকায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর তিনি সদর দপ্তর ত্যাগ করে সচিবালয়ে যান। তবে এ বিষয়ে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবকেও দুপুরের পর দপ্তরে পাওয়া যায়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুপুরে আইজিপি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় একটি পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টাকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা অবহিত করেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে আইজিপির দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, নির্বাচনের পর থেকেই আইজিপি বাহারুল আলমের ভূমিকা নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। পুলিশের নিজস্ব গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার মুখে তিনি পদত্যাগের এই প্রাথমিক সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুলিশ বাহিনীর সকল পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

আজকের বাংলা তারিখ



Our Like Page