September 3, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি মহল জড়িত : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শিল্পখাত অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলম।

বৃহস্পতিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে। এখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।

ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারাদেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে বাড়িঘরে তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন।

এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার বক্তব্য রাখেন।

কল্যাণ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোন রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগষ্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে।

তিনি বলেন, কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এটা যে অর্ডার করেছে তার দায়ভার, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page