October 29, 2026, 1:25 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের সোমবারের সমাবেশ স্থগিত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ আগামীকালের শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে।

বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর গত রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।

সোমবারের সেই সমাবেশ স্থগিত করার কথা আজ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

তবে দলটি আজ রবিবার সারা দেশে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে।

গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page