October 29, 2026, 11:08 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ ক্ষেপলে বিএনপি পালানোর পথ পাবে না : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি লাঠি নিয়ে পালানোর পথ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘দেখলাম, বিএনপি লাঠি নিয়ে মিছিল করছে। আপনাদের হাতি লাঠি কেন ভাই? আপনারা ভয় পান, নাকি লাঠি দিয়ে ভয় দেখান? আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষেপে গেলে লাঠি নিয়ে পালানোর পথ পাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই তারা আবারও সন্ত্রাস ও নৈরাজ্য করতে মাঠে নেমেছে। গতকালও তাদের তাণ্ডব দেখেছে দেশবাসী। আজও দেখলাম তারা লাঠি নিয়ে মিছিল করছে। আমরা বলবো, শান্তিপূর্ণ পথে আসুন। সংঘাত পরিহার করুন।’

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, দেশবিরোধী অপশক্তি ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপি এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে মাঠে নেমেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়।

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার সজাগ ও সতর্ক থাকবেন। তাদের অপপ্রচার, অপসংগ্রাম সফল হতে দেবো না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের শপথ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page