September 7, 2026, 7:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশ ; বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। রাজধানী ঢাকার প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিচ্ছে বাহিনীটি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিরাপত্তা নিশ্চিতে পেট্রোলিং চলবে ও চেকপোস্ট স্থাপন করা হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি শুরু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, আগামীকাল কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পেট্রোলিং করব। চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র‌্যাব। পাশাপাশি মহাসমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের কোনো সামগ্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তাই চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে বিএনপি। এছাড়া বায়তুল মোকাররম মসজিদের গেটে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ। তাছাড়া আরও বেশ কয়েকটি দল এদিন সমাবেশের অনুমতি চেয়েছেন।

বুধবার সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বিএনপি-আওয়ামী লীগ সহ নয়টি দল বৃহস্পতিবার সমাবেশ করতে অনুমতি চেয়েছে। তবে সবাইকে অনুমতি দেয়া হবে না বলে জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দলগুলো বিভিন্ন কর্মসূচি ঘিরে আমার সাইবার পেট্রোলিং করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোধরনের অপপ্রচারের মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে আমাদের নজরদারি থাকবে।

অন্য প্রশ্নের জবাবে মঈন বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবেন। কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাশ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। যখনই তথ্য পাই আমাদের অভিযান চালানো হয়।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page