September 6, 2026, 8:00 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ঠেকাতে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ক্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতোমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সাবরিন বলেন, ‘আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে।’

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো স্বাগতিক দেশগুলোতে- যেখান থেকে বিভ্রান্ত্রি ও ভুল তথ্য ছড়ানো হয়- দেশের অবস্থান সমুন্নত রেখেছে।

মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছে।

তিনি বলেন, ‘কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সাথে যোগাযোগ করতে হবে। যেকোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব।’

সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page