September 29, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ লাখের বেশি ভোট কর্মকর্তা ; তফসিলের পর প্রশিক্ষণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নয় লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে। তফসিল ঘোষণার পরে এসব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সোমবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনুমোদন হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। প্রশিক্ষণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। আগের চেয়ে বাড়বে ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, ১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রূপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ অনুমোদিত হয়েছে। ভেটিংয়ের পর সংসদে যাবে। সব আগের মতোই আছে।

তিনি বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যেসব সুযোগ-সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যেসব সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিধিমালা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করবো।

তিনি বলেন, বৈঠকে আরেকটি বিষয় অনুমোদিত হয়েছে। মাঠপর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন।

বিএনপির নিবন্ধন বাতিলের জন্য যুবলীগের করা আবেদনের বিষয়ে মো. জাহাংগীর আলম বলেন, নিবন্ধন বাতিল অনেকেই চাইতে পারেন। তবে, যে আইন আছে তা দেখে কমিশন সিদ্ধান্ত দেবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page