October 14, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে : বিএনপি মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে, সেজন্য সরকারকেও নিরপেক্ষ থাকতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্ররা নতুন দল করতে চায় এতে আমরা খুশি। তবে সরকারে থেকে কোন দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

কুমিল্লায় যুবদলের নেতা হত্যার বিচার দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। গুমের ঘটনা দেখতে চাই না, আমরা বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page