October 30, 2026, 1:53 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আগামী মাসে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী মাসে (জুলাইতে) বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।

পুতিন বলেন, পরমাণু অস্ত্র রাখার জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরির কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এসব অস্ত্র বেলারুশে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও জানান পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের জন্য যে বিশেষ সংরক্ষণাগার  নির্মাণ করা হচ্ছে তার কাজ আগামী ৭/৮ জুলাইর মধ্যে শেষ হবে। এর পরপরই রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করা  হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ ইতোমধ্যে বেলারুশের কাছে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেলারুশ থেকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।

বেলারুশের রাজধানী মিনস্কের নিকটবর্তী দেশটির প্রধান বিমান ঘাঁটি থেকে নিক্ষিপ্ত হলে এসব ক্ষেপণাস্ত্র পুরো পূর্ব ইউরোপের পাশাপাশি জার্মানির রাজধানী বার্লিন এবং সুইডেনের রাজধানী স্টকহোমে আঘাত হানতে পারবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চ মাসে প্রথম বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আমেরিকা ওই পরিকল্পনার বিরোধিতা করলে মস্কো বলেছিল, মার্কিন সরকার বহু দশক ধরে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন রেখেছে। ফলে তার পক্ষে এ ধরনের আহ্বান মানায় না।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page