November 27, 2026, 1:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনের সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ওয়াশিংটনে তার সাক্ষাত হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়।

গতকাল হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে কথা বলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সামনে সপ্তাহে সম্ভবত জেলেনস্কির সাথে আমার সাক্ষাত হতে যাচ্ছে; আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলব।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট সাবেক কেজিবি প্রধান পুতিনের সাথে ট্রাম্প কখন কথা বলবেন সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। হোয়াইট হাউজে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যদি সে সময় আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংকট আজ এই পর্যায়ে আসত না।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page