November 2, 2026, 10:12 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে ভারত : এসবিআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করছে দেশটির স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গবেষণাপ্রতিষ্ঠান এসবিআই রিসার্চ। বর্তমানে ভারতের যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে তারা জাপান ও জার্মানিকে অতিক্রম করে যাবে বলেও মনে করছে গবেষণাপ্রতিষ্ঠানটি।

এর আগে করা এসবিআইয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের জানায়, ভারত আগামী ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করা হচ্ছিল। এখন তারা সেটা আরও দুই বছর এগিয়ে এনেছে।

জিডিপির আকার অনুযায়ী, এখন বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও চীন। ভারতের স্থান পঞ্চম। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে জাপান ও জার্মানি।

এই বিষয়ে এসবিআইয়ের অর্থনীতিবিদেরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ‘২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত প্রকৃত জিডিপি তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, ২০২৭-২৮ অর্থবছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। ২০১৪ সালে ভারত এই তালিকায় দশম স্থানে ছিল, এখন পঞ্চম।

আমাদের আগের অনুমান ছিল, ২০২৯ সালে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্য পূরণ করতে পারে। কিন্তু এখন ধারণা করছি, তার দুই বছর আগেই এই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২০২৭ সালে ভারতের সর্বমোট যে প্রবৃদ্ধি হবে, তা অস্ট্রেলিয়ার জিডিপির বর্তমান আকার ছাড়িয়ে যাবে। বর্তমানে ভারতের জিডিপির আকার ১ লাখ ৮০ হাজার কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক জিডিপিতে ভারতের হিস্যা হবে ৪ শতাংশ। ২০১৪ সালের বৈশ্বিক জিডিপিতে ভারতের হিস্যা ছিল ২ দশমিক ৬ শতাংশ; এখন তা ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে।

ভারতের জাতীয় প্রবৃদ্ধির সঙ্গে রাজ্যভিত্তিক প্রবৃদ্ধি নিয়েও পূর্বাভাস দিয়েছে এসবিআই রিসার্চ।

প্রতিবেদনে তারা বলেছে, আগামী ২০২৭ সালের মধ্যে অন্তত ভারতের দুটি রাজ্য ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে। সেই দুটি রাজ্য হলো মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠলে বড় রাজ্যগুলোর জিডিপির আকার এশিয়ার ভিয়েতনাম ও ইউরোপের নরওয়ের মতো দেশকে ছাড়িয়ে যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে ভারতের ৬ দশমিক ৫ থেকে ৭ শতাংশের মতো প্রবৃদ্ধি অবশ্যই ইতিবাচক বিষয়। তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার বিষয়টি যদি বাস্তব হয়ে ওঠে, তাহলে সেটি হবে ভারতের জন্য অসাধারণ অর্জন।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page