September 7, 2026, 12:37 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামী ৪ জানুয়ারির ‘সমাবেশ’ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আগামী ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রদান বা সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচারিত ও শেয়ার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রদান বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান প্রতিপালন করে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page