October 15, 2026, 5:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আজকের প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ ও যোগ্য করে তুলতে শিক্ষামন্ত্রীর আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজকের প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ ও যোগ্য করে তুলতে সবার প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৮ জুলাই) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলার শিল্পকলা গুনীজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন,এখনকার বিশ্বের সাথে চলতে হলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নতুন প্রজন্মকে অভ্যস্ত থাকতে হবে। বিশ্বে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে হলে দক্ষতা ও যোগ্যতার কোন বিকল্প নেই।
মন্ত্রী বলেন, ইতিহাস ঐতিহ্যের গভীরতাকে ধারণ করতে না পারলে আমরা শেকড় ছাড়া মানুষ হবো। একজন শিক্ষার্থী অভিজ্ঞতার মধ্য দিয়ে আনন্দ নিয়ে শিখবে। তার মধ্যে যত সম্ভাবনা আছে তাকে বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান। পরে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৪ গুনী ব্যাক্তিকে সম্মাননা দেন মন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page