September 28, 2026, 3:36 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আজ জাতিসংঘের খাদ্যবিষয়ক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোমে বিশ্ব খাদ্য কর্মসূচীর নির্বাহী পরিচালকের সাধে প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (২৪ জুলাই)। ইতালির রোমে অনুষ্ঠেয় এ সম্মেলন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এর আগে, গতকাল রোববার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ইতালি পৌঁছান প্রধানমন্ত্রী। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। তার আগে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টা ৫ মিনিটে ছেড়ে যায়।

সম্মেলনটি ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page