October 18, 2026, 9:09 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আজ থেকে গাইবান্ধায় ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়।

পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট এলাকার ইটভাটা সংলগ্ন ফাঁকা জমিতে এবারের ইজতেমা আয়োজন করেছে জেলা তাবলিগ জামাত। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

ইতোমধ্যে ইজতেমা ময়দানে গাইবান্ধা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা যোগ দিয়েছেন। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের নামাজ ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে।

আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির বলেন, ‘তিন দিনব্যাপী এবারের ইজতেমায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান যোগ দিচ্ছেন। ইজতেমায় দেশি-বিদেশি তাবলিগ জামাতের মুরব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান করবেন। শনিবার বাদ জোহরের আগে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।’

এদিকে, ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা।

তিনি বলেন, ‘ইজতেমা ময়দানে নিরাপত্তার পাশাপাশি যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page