August 19, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আজ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন। ঢাকা-১৭ আসনে ভোট কম পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে।’

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি ১০/১৫টা কেন্দ্র পরিদর্শন করেছি সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। সব কেন্দ্র শান্তিপূর্ণ দেখেছি। এ পর্যন্ত কোনও অশান্তির খবর আমরা পাইনি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ঢাকার বাইরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানেও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটেনি।’

ভোটের হার প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘ভোটার টার্নআউট ঢাকার বিষয় বলবো কম। খুবই কম। আমরা প্রকৃত হিসাব এখনও পাইনি। তবে ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে। ফলাফলের পরে এটা চূড়ান্তভাবে বলা যাবে। ৭টি পৌরসভা নির্বাচন হয়েছে। সেখানে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট পড়েছে। ইউনিয়ন পরিষদের ভোটের কোনও তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’

একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে, এতে কি ভোট সুষ্ঠু বলতে পারি– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’

ভোটের হারে সন্তুষ্ট কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট হলেই সন্তুষ্টি প্রকাশ করি। কিন্তু ভোটাররা কেন যায়নি, এর অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি জানি না। আর অনুমান করে বলাও ঠিক হবে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনারা সেটা বিচার বিশ্লেষণ করবেন। তখন আমরা জানতে পারবো কেন ভোটার আসেনি।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page