September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ইরানের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ কাতার : তামিম বিন হামাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর শেষে কাতারে ফিরে সেদেশের আমির তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, “আঞ্চলিক উন্নয়ন-অগ্রগতি এবং স্থিতিশীলতার লক্ষ্য পূরণে ইরান ও কাতারের মধ্যে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বার্তা সংস্থা ইসনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি এক্স (সাবেক টুইটার) সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, ‘দুই দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে আরও ফলপ্রসূ সহযোগিতা এবং বিদ্যমান অংশীদারিত্ব সম্প্রসারণের যৌথ প্রচেষ্টার কাঠামোর অংশ হিসেবে আমি তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দেখা করেছি।”

কাতারের আমির আরও বলেন, “এই বৈঠকে আমরা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেছি।” দুই দেশের মধ্যে প্রচেষ্টা এবং সমন্বয় জোরদার করা হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি কাতারের আমির তেহরান সফর করেছেন। তেহরান সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হয়েছে। সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page