October 9, 2026, 5:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এ ঘোষণা দেন।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আইসিসির চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্তের ঘোষণা এলো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের ‘দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের’ কথা জাতিসংঘকে জানিয়েছে কারাকাস।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্লাসেন্সিয়া বলেন, ‘ভেনেজুয়েলা মনে করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কাজ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর ওপর অসমভাবে বেশি কেন্দ্রীভূত হয়েছে।’

তবে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি বলেছে, ভেনেজুয়েলার প্রত্যাহারের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি।

আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তি বন্ধে সম্মিলিত প্রচেষ্টা থেকে সরে যাওয়ার যেকোনো সিদ্ধান্তে আমরা দুঃখ প্রকাশ করছি।’  আদালত জানায়, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার কার্যকর হতে এক বছর সময় লাগে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাহারের পরও ‘সদস্য রাষ্ট্র থাকা অবস্থায় যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে, তা বহাল থাকবে।’

আইসিসি আরও বলেছে, ‘প্রত্যাহারের ফলে এর আগে শুরু হওয়া কোনো অপরাধ তদন্ত বা বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিদ্যমান সহযোগিতার বাধ্যবাধকতার ওপর কোনো প্রভাব পড়বে না।’

২০১৪ সাল থেকে ভেনেজুয়েলায় বিক্ষোভ দমনের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে বর্তমানে আইসিসি তদন্ত চালাচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার পার্লামেন্ট আইসিসির প্রতিষ্ঠার মূল দলিল ‘রোম স্ট্যাটিউট’ বাতিলের উদ্যোগ নেয়। এর আগে ভেনেজুয়েলার সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ার কথা জানিয়ে আদালত কারাকাস কার্যালয় বন্ধ করে দেয়।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ভেনেজুয়েলার করা অভিযোগও আইসিসি খারিজ করে দেয়।

প্লাসেন্সিয়ার এই ঘোষণা আসে আইসিসির সদস্য দেশগুলো শুক্রবার শীর্ষ কৌঁসুলি করিম খানকে যৌন নিপীড়নের অভিযোগের কারণে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। খান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তার আইনজীবীরা শুক্রবার বলেন, অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল বা আইনি পদক্ষেপ নেবেন।

২০২৪ সালে ৫৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক করিম খান গাজা উপত্যকায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন।

২০২৫ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র আইসিসি ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানায়।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসে এই আইসিসিআদালত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলÑকোনো দেশই এর সদস্য নয়।

dlV

ভেনেজুয়েলার

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

Our Like Page