April 1, 2026, 6:56 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক আদালতের প্রতি জাতিসংঘের যে আহ্বানকে স্বাগত জানাল ওআইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি জবরদখলের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে নিজের মতামত জানানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ-বিরোধী কমিটি গতকাল এমন একটি প্রস্তাবের পক্ষে রায় দেয় যেখানে ১৯৬৭ সালের পর ইসরাইলের দখলে চলে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মতামত চাওয়া হয়। প্রস্তাবের পক্ষে ৯৮ ভোট এবং বিপক্ষে ১৭ ভোট পড়ে। আর ভোটদানে বিরত থাকে ৫২টি দেশ।

জাতিসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “জাতিসংঘের প্রস্তাব প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে।আমরা এ বিষয়ে প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আবারও আহ্বান জানাই। আমাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে।”

হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান। এই আদালত ২০০৪ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কথিত নিরাপত্তা প্রাচীর নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page