October 18, 2026, 4:30 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের তাকরিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও আন্তর্জাতিক অঙ্গনে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

দুবাই এক্সপো সিটির মূল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান। এছাড়া চতুর্থ হয়েছেন ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা, কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ষষ্ঠ, সিরিয়ার মুহাম্মাদ হাজ আসাদ ও ইয়েমেনের মুহাম্মাদ আবদো আহমেদ কাসেম সপ্তম হয়েছেন।

দুবাইয়ে ২ রমজান থেকে শুরু হওয়া এ আসর ১৩ রমজান পর্যন্ত চলে।

গত ১২ জানুয়ারি ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিচারকমণ্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

হাফেজ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

তাকরিমের আছে আরও অনেক অর্জন  : এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম ২০২২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় (খ গ্রুপে) ১১১টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে।

লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে।

হাফেজ সালেহ আহমদ তাকরিম একই বছরে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করে।

তার সফলতায় বাংলাদেশে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page