August 13, 2026, 9:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আপিল খারিজ ; ড. ইউনূসকে ১২ কোটি টাকা কর দিতেই হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দিতেই হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।

রবিবার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে আইনজীবী সরদার জিন্নাত আলী।

এর আগে, গত ৩১ মে ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। গত ২১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। এরপর গত ১৭ জুলাই এ বিষয়ে শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। আজ এ বিষয়ে রায় দিলেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস তিনটি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। পরে, এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস।

এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

১৫ কোটি টাকার মধ্যে ড. ইউনূস ইতোমধ্যে ৩ কোটি টাকা দিয়েছেন। এখন তাকে আরও ১২ কোটি টাকা পরিশোধ করতে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page