March 31, 2026, 9:20 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে নিজ ছেলে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলেন বাবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড আফগানিস্তানে প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) নিহতের বাবা  নিজ হাতে অভিযুক্তকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করে।

জানা গেছে, আফগানিস্তানে তালেবনারা ক্ষমতায় আসার পরে এটাই প্রথম জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আফগানিস্তানে বিচারকদের শরিয়া আইন কার্যকর করার নির্দেশ দেয়ার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা ঘটল।

তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ফারাহ প্রদেশের একটি জনাকীর্ণ ক্রীড়া স্টেডিয়ামে অভিযুক্তকে হত্যা করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় নিহতের বাবা অভিযুক্তকে তিনবার গুলি করেছেন।

গত মাসে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই আদেশ জারি করেন। প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ ও পাথর ছুঁড়ে মারা অন্তর্ভুক্ত থাকতে পারে শাস্তির মধ্যে। তবে সঠিক অপরাধ ও সংশ্লিষ্ট শাস্তি তালেবান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সূত্র: বিবিসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page