October 11, 2026, 4:55 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আবারো তেলের উৎপাদন কোমাচ্ছে সৌদি আরব ; প্রতিদিন কমবে ১০ লাখ ব্যারেল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব স্বেচ্ছায় আবারো তেলের উৎপাদন কাটছাট করার ঘোষণা দিয়েছে। গতকাল (রোববার) দেশটি এ ঘোষণা দিয়ে বলেছে, জুলাই মাস থেকে তেল উৎপাদন কাটছাটের সিদ্ধান্ত কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়।

গতকালের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সৌদি তেলের উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে।ওপেকের কার্যত নেতা সৌদি তেলমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল করার জন্য যা প্রয়োজন তিনি তাই করবেন। গত দশ মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমিয়ে এর দাম স্থিতিশীল পর্যায়ে আনার চেষ্টা করা সত্ত্বেও তা খুব একটা কার্যকর হয়নি।

গত এপ্রিল মাসে আকস্মিকভাবে তেল সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারে পৌঁছায়। কিন্তু গত সপ্তাহে আবার তেলের দাম ৭০ ডলারের এসে দাঁড়ায়।
গতকাল ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের সহযোগী দেশগুলোর দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠকের পর সৌদি আরব এই তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এ বিষয়ে সৌদি আরব তেলমন্ত্রী এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মন্তব্য করেন।

এদিকে, গতকাল তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি অন্তত এক ডলার বেড়ে গেছে। ওপেকভুক্ত দেশগুলো সারা বিশ্বের মোট অপরিশোধিত তেলের শতকরা ৪০ ভাগ উৎপাদন করে। এর আগে গত এপ্রিল মাসে ওপেক প্লাসের সদস্যরা ১৬ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের আকস্মিক ঘোষণা দেয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page