April 1, 2026, 6:21 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা আমেরিকা কল্পনাও করতে পারে না : ইরানী কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকা কল্পনা পর্যন্ত করতে পারে না।

আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানের ইমাম হোসেন কমপ্রিহেন্সিভ ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরানের কমান্ডার বলেন, আমেরিকার সাথে কোনো কারণে যুদ্ধ বাঁধলে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, বিভিন্ন সময় তার দেশ যেসব মহড়া চালিয়েছে তাতে সে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। আজকে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকা তা কল্পনাও করতে পারে না।

আলী রেজা তাংসিরি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যারা ৬ থেকে ৮ মিটার লম্বা বোটে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র বসিয়ে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাইরের শক্তি পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত উপসাগর দিয়ে প্রবেশ করে ইরানকে পরাজিত করতে পারবে না।

ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেন, বিশ শতকের শুরুর দিক থেকে আমেরিকা পারস্য উপসাগরে উপস্থিত আছে। এখানে আমেরিকার একটি ডেস্ট্রয়ার স্কোয়ার রাখতে প্রতি সপ্তাহে খরচ হয় ২০ লাখ ডলার এবং একটি বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ উপস্থিত রাখতে খরচ হয় ৫০ লাখ ডলার। পারস্য উপসাগরে উপস্থিত থাকার জন্য আমেরিকাকে এই অর্থ গুনতে হচ্ছে।

আলী  রেজা বলেন, পারস্য উপসাগরে যে তিনটি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত আপত্তি জানাচ্ছে সে তিনটি দ্বীপ কৌশলগতভাবে এত বেশি গুরুত্বপূর্ণ যে এগুলোর নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে না থাকে তাহলে পারস্য উপপসাগরে ইরানের কোন নিয়ন্ত্রণই থাকবে না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page