September 23, 2026, 11:59 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

আমার দল নয় ; অন্য কেউ নৈরাজ্য চায় : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল পিটিআই নয়, অন্য কেউ দেশে নৈরাজ্য-অরাজকতা চায়। সোমবার (২২ মে) টিভি ও সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভাষণে সাবেক এই প্রধানমন্ত্রী একথা বলেন।

পাকিস্তানে এখন যা ঘটছে তা আগে কখনও ঘটেনি বলেও এসময় মন্তব্য করেন ইমরান। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ইমরান খান বলেছেন, গত ৯ মে ঘটা সহিংস ঘটনার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল পিটিআইকে নির্মূল করার জন্য পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পনামতো সুবিধা নেওয়া, সেটিও আবার এমন এক সময় যখন তার দল নির্বাচনের কথা বলছে। পাকিস্তানে ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে জনগণ তাদের অধিকারের জন্য আর আওয়াজ না তোলে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এদিন লাহোরে জিন্নাহ হাউসে হামলার তদন্ত দাবি করেন এবং ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনে তদন্ত করার আহ্বান জানান। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ভাই নওয়াজ শরিফ দেশের বিচার বিভাগকে বিভক্ত করার এবং জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় ইমরানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ এটিসি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত বিচারিক কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন।

পিটিআই প্রধানের আবেদনের শুনানির পর আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। ইমরান ইতোমধ্যেই বলেছেন, আদালতে শুনানির জন্য রাজধানীতে থাকার সময় তিনি গ্রেপ্তার হওয়ার ‘৮০ শতাংশ সম্ভাবনা’ দেখছেন।

গত রাতে টুইটার স্পেসেস-এ একটি অধিবেশনে তাকে হেফাজতে নেওয়া হলে বা গ্রেপ্তার করা হলে সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান ইমরান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি জনগণকে শান্তিপূর্ণ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা যদি সহিংস হন তবে তারা আবার দমন করার সুযোগ পাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।’

পিটিআই চেয়ারম্যান দাবি করেছেন, তিনি সব মামলায় জামিন পেলেও তার গ্রেপ্তারের সম্ভাবনা ‘অনেক বেশি’। তিনি বলেন, ‘আমার কাছে জামিনের জন্য প্রয়োজনীয় সব আছে কিন্তু পরিস্থিতি এমন যে তারা আমাকে আবার গ্রেপ্তার করতে পারে।’

তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের মৌলিক অধিকার এবং এমনকি সেনা সদর দপ্তরের বাইরেও অহিংস বিক্ষোভ করা থেকে কেউ জনগণকে বাধা দিতে পারে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page