September 15, 2026, 12:23 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

আমার রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, দেশটির সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা আইএসআই আগামী নির্বাচনে তার বিজয় ঠেকাতে পিটিআই-কে ধ্বংস ও তাকে জেলে নেয়ার চেষ্টা করছে।

গতকাল (শনিবার) লাহোরে নিজ বাসভবনে বসে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী পিটিআই-কে ধ্বংস করার ক্ষেত্রে কোনো রাখঢাক করছে না বলেও অভিযোগ করেন ইমরান।

অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের সরকার সামরিক আদালতে বিক্ষোভ ও হামলার সঙ্গে জড়িত সন্দেহে পিটিআই’র সিনিয়র নেতাসহ বেশ কয়েকজনের বিচার প্রক্রিয়া শুরু করেছে। তবে ইমরান খান বলেছেন, যে হামলার জন্যে বিচারের প্রক্রিয়া চলছে তা ছিল সাজানো ঘটনা। পিটিআইয়ের নেতা-কর্মীদের শাস্তি দিতেই ঐ ঘটনা সাজানো হয়েছে।

গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে মুক্তি দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page