September 15, 2026, 4:48 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না ; রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো : অভিষেক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো।

গতকাল (শনিবার) দিবাগত রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ দফতরে হাজিরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই মন্তব্য করেন। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই মতো শনিবার কোলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে পৌঁছন অভিষেক।  একটানা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসবাদ শেষ হওয়ার পরে রাত ৮টা  ৪০ মিনিট নাগাদ সেখান থেকে বেরোন তৃণমূল নেতা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।  অভিষেক বলেন, ‘যে বিজেপি করছে তার জন্য আইন এক, আর আমি তৃণমূল করি, সেজন্য আইন আরেক! আমি বশ্যতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে ‘ইডি, সিবিআই’ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) লাগানো হয়েছে। আমি যদি আজকে বিজেপি করতাম, আমি ধোয়া তুলসী পাতা হয়ে যেতাম! কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। আমি সেই কারণে মাথা উঁচু করে বাঁচার লোক।  সেজন্য আমাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যত বার ডেকেছে আমি তত বার এসেছি।’

কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, ‘এত শক্তি প্রয়োগ করে, এত কিছু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’, ‘সিবিআই’, ইনকাম ট্যাক্স, ইডি ; তাও ধমকে চমকে আমাদের মেরুদণ্ড বাঁকাতে পারছেন না। কারণ, আমরা অন্য ধাতুতে তৈরি। মরে গেলেও আমরা দিল্লির বশ্যতা স্বীকার করব না’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page