September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনে সেনা পাঠাবে না জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা ইউক্রেনে সেনা না পাঠানো পর্যন্ত জার্মানি কোনো সেনা পাঠাবে না। জার্মান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল (সোমবার) এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমেরিকা দেশটিতে সেনা মোতায়েন করবে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করার পর জার্মানি একথা বলল।

জার্মানির এক কর্মকর্তা এএফপিকে বলেন, “আমরা এমন পরিস্থিতিতে অংশগ্রহণ করব না যেখানে ইউরোপীয় এবং মার্কিন নিরাপত্তা ভিন্ন হয়ে যায়।” তিনি বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইউরোপীয় সৈন্য মোতায়েন এমন পরিস্থিতি সৃষ্টি করবে।

পোল্যান্ড এর আগে ইউক্রেনে তার সৈন্য পাঠানোর সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে। গতকাল পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, “পোল্যান্ড এখন পর্যন্ত যেমনটি করেছে, তেমনিভাবেই ইউক্রেনকে সমর্থন করবে। আমরা ইউক্রেনের ভূখণ্ডে পোলিশ সৈন্য পাঠানোর পরিকল্পনা করছি না।”

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার ঘোষণা করেছেন, তিনি যুদ্ধবিরতি-পরবর্তী “নিরাপত্তা গ্যারান্টি”র অংশ হিসেবে কিয়েভকে সৈন্য পাঠাতে প্রস্তুত।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page