October 12, 2026, 7:48 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার অবসরপ্রাপ্ত সেনারা সবচেয়ে বেশি সন্ত্রাস-প্রবণ : গবেষণা রিপোর্টের তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অন্য হামলাকারীদের চেয়ে ২.৪১ গুণ বেশি সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত থাকে। আমেরিকান ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সন্ত্রাসবাদ বিষয়ক এক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে।

তুলনা করে দেখা যায়- যে সমস্ত ব্যক্তির অপরাধমূলক তৎপরতার রেকর্ড ছিল তারা গোঁড়া সন্ত্রাসবাদী হওয়ার আগের চেয়ে সন্ত্রাসী কার্যক্রম শুরুর পর ১.২৬ গুন অপরাধ সংঘটন করেছে। কিন্তু আমেরিকার যেসব সেনা সদস্য অবসরে যায় এবং সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িয়ে পড়ে তাদের এই ধরনের তৎপরতা সাধারণ সন্ত্রাসীদের চেয়ে অনেক বেশি মাত্রায় থাকে।

১৯৯০ থেকে ২০২২ সাল পর্যন্ত যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যক্রম হয়েছে এবং সেগুলোতে যে সন্ত্রাসীরা জড়িত ছিল -এমন কয়েক হাজার ব্যক্তির অপরাধমূলক তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়েছে।

এতে দেখা গেছে- হামলায় জড়িত থাকা ১৭০ ব্যক্তি বিক্রি যাদের মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা ১৪৪টি ম্যাস শুটিংয়ে জড়িত ছিল কিংবা গণভাবে হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে।

যদিও গবেষণায় বলা হচ্ছে- এই ধরনের গণ-গুলিবর্ষণের পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রতি চারটির মধ্যে তিনটি বানচাল করা সম্ভব হয়েছে,তবে সাবেক সেনা সদস্য এ ধরনের সহিংসতার পরিকল্পনা খুব বেশি বানচাল করা যায়নি।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্ক টাকানো চলতি বছরের প্রথম দিকে দাবী করেছিলেন যে, ২০১০ সালের পর সাবেক সেনাদের পক্ষ থেকে এই ধরনের চরমপন্থী কর্মকাণ্ড বাস্তবায়নের মাত্রা চারগুণ বেড়েছে। গত ৩০ বছরে মার্কিন সাবেক সেনা সদস্যরা ৩১৪ ব্যক্তিকে হত্যা এবং ২০০০ জনকে আহত করেছে। গত বছরের অক্টোবরে মার্কিন হাউজ ভ্যাটেরান অ্যাফেয়ার্স কমিটির রিপোর্টে এই তথ্য জানানো হয়। মার্ক টাকানো বলেন, এগুলো বাস্তবতা, এগুলোকে অস্বীকার করার উপায় নেই।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page