November 27, 2026, 11:04 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার বিরুদ্ধে পিছু হটার পরিণতি ; জেলেনেস্কির বিদায় চান ট্রাম্প !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার কর্মকর্তারা স্বীকার করেছেন যে ওয়াশিংটন ইউক্রেনীয় খনি মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করাকেই যথেষ্ট বলে মনে করছেন না বরং এর বাইরেও অন্য কিছু পাওয়ার চেষ্টা করছে।

সোমবার এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে আমেরিকা ও ইউক্রেনীয় কর্মকর্তাদের একটি দল এই সপ্তাহে সৌদি আরবে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে বলেছেন যে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে স্বাক্ষরিত খনির চুক্তি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পুনরায় শুরু করার জন্য যথেষ্ট হবে না।

পার্সটুডে-র মতে,এই আমেরিকান কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে ট্রাম্প শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোভাবও পরিবর্তন করতে চাইছেন এবং রাশিয়াকে ভূমি দেওয়ার মতো ছাড় দিতে তাকে বাধ্য করতে চান। অন্যদিকে, ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে এবং তার পদ থেকে সরে দাঁড়াতেও বলবেন।

এই প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকের সঙ্গে সঙ্গে আমরা আরও ইতিবাচক আন্দোলন শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করছি যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত শেষ হবে।”

আমেরিকা তার অতিরিক্ত দাবির মাধ্যমে কিয়েভকে ওয়াশিংটনের সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ৫০০ বিলিয়ন ডলার দাবি করেছে। কিন্তু জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যুদ্ধের সময় ইউক্রেনে মার্কিন সাহায্যের সঙ্গে এই পরিমাণের কোনও সম্পর্ক নেই। জেলেনস্কি আরও বলেন যে প্রস্তাবিত মার্কিন চুক্তিতে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছিল তার কোনওটিই অন্তর্ভুক্ত ছিল না। এখন রিপোর্টে দেখা যাচ্ছে যে জেলেনস্কি পিছু হটছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page