October 17, 2026, 12:20 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার যুদ্ধকামী মনোভাব শান্তি অর্জনে বাধা সৃষ্টি করছে : জেফ্রি শ্যাক্স

 কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি শ্যাক্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া কূটনীতি ফোরামে (এডিএফ) জাতিসংঘ মহাসচিবের একজন উপদেষ্টা পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন: তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল।

অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি শ্যাক্স শনিবার (১২ এপ্রিল) চতুর্থ আন্টালিয়া কূটনীতি ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন: “আমেরিকার যুদ্ধকামী মনোভাব এই অঞ্চলে শান্তি অর্জনে বাধা সৃষ্টি করছে এবং একশ বছরেরও বেশি সময় আগে ভার্সাই চুক্তির পর থেকে এই অঞ্চল পশ্চিমা শক্তির হস্তক্ষেপের শিকার হয়ে আসছে।”

শ্যাক্স পশ্চিম এশীয় অঞ্চলে যুদ্ধের পেছনে আমেরিকাকে চালিকা শক্তি বলে মনে করেন। তিনি আরও বলেন: “যতক্ষণ না এই অঞ্চলে প্রকৃত কূটনীতি পরিচালিত হয় এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর কার্যক্রম শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না।”

শ্যাক্স বলেন: “মার্কিন সরকার এবং তার মিত্র ইসরাইল এই অঞ্চলে অনেক সংকট এবং যুদ্ধের জন্য দায়ী এবং তাদের কর্মকাণ্ড ইচ্ছাকৃত।”

তিনি বলেন: “আমেরিকা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে সম্ভবত এ অঞ্চলে চলমান যুদ্ধগুলো শেষ হয়ে যাবে।” এমন এক সময়ে শ্যাক্স এই সমালোচনা করেছেন যখন গাজার বিরুদ্ধে এক বছর ধরে চলা যুদ্ধের সময় ইসরাইলি সরকার ৫০,০০০ এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অর্ধেকই নারী ও শিশু।

শ্যাক্স বলেন: “গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে গোয়েন্দা, সামরিক ও নৌ সহায়তা প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ গাজায় যা ঘটছে তার সবই ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার কারণে।”

জেফ্রি শ্যাক্স সিরিয়ার সংকট এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথাও উল্লেখ করেছেন। তিনিএই সংকটের ব্যাখ্যা দিয়ে বলেছেন: সিরিয়ায় যুদ্ধ (২০১১ সালে) বারাক ওবামার (তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট) সরাসরি নির্দেশে শুরু হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরো বলেছেন: ” কেউ যদি মনে করে যে যুক্তরাষ্ট্র আরব দেশ, তুরস্ক বা ইরানের স্বার্থ পূরণ করবে, তাহলে বুঝতে হবে সে ভুলের মধ্যে আছে। কারণ সাম্রাজ্যবাদীরা অন্যদের জন্য কাজ করে না।”

জাতিসংঘের এই পরামর্শদাতা তার বক্তৃতার শেষে, বিদেশী হস্তক্ষেপ ছাড়াই এই অঞ্চলে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে এক শতাব্দী আগে শুরু হওয়া সাম্রাজ্যবাদী শক্তির বিভাজন ও শাসন নীতি পরিত্যাগ করলে সব সমস্যার সমাধান হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page