October 29, 2026, 10:18 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আরও মজবুত সম্পর্ক চান বাইডেন ; সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও মজবুত সম্পর্ক চান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন তিনি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসছেন- সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই।

মন্ত্রী বলেন, আমেরিকানরা আসার আগে আপনারা বলেছেন তারা আসছে কেন? প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আরও মজবুত সম্পর্ক চান। সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন, কীভাবে এ সম্পর্ক মজবুত করা যায়।

‘আপনারা সেখানে খালি সন্দেহ খোঁজেন। তারা আলোচনা করছে কীভাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত করা যায়। আমার সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা হয়েছে। তিনি বলেছেন কীভাবে সম্পর্ক আরও মজবুত করা যায়। অন্য কোনো আলাপ করেননি।’ যোগ করেন মোমেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page