April 4, 2026, 1:39 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টিনার জয় উদযাপনকালে কুমিল্লায় মোটরসাইকেলর ধাক্কায় শিশুর মৃত্যু ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর কুমিল্লায় মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশকিছু যুবক। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে ঘুরানোর সময় ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নাথেরপেটুয়া গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে অন্তর ও বরল্লা গ্রামের জিহাদ গুরুতর আহত হন।

আহতাবস্থায় অন্তরকে প্রথমে কুমিল্লায় ও পরে ঢাকায় পাঠানো হয় এবং জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page