March 27, 2026, 12:37 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আলজেরিয়ায় সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করার আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাংবাদিকদের কাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং নতুন বিধিনিষেধ আরোপ করে আইন পাস হয়েছে আলজেরিয়ার পার্লামেন্টে। দেশটির সরকার বলছে, সংবাদকর্মীদের কার্যকলাপ অবাধে চালানোর জন্য আইনটি গুরুত্বপূর্ণ। তবে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বলছে, সংবাদপত্রের স্বাধীনতাকে লঙ্ঘন করে এমন ‘নেতিবাচক অধ্যায়’ যুক্ত রয়েছে আইনে।

আইনটি আলজেরিয়ান মিডিয়াকে যে কোনও ‘বিদেশি সত্তা’ থেকে অর্থায়ন বা বস্তুগত সহায়তা গ্রহণকে নিষিদ্ধ করে।

দেশটির যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ বাউসলিমানি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা ও বহুত্ববাদকে প্রতিস্থাপন করার পাশাপাশি সব ধরনের বিচ্যুতি থেকে সংবাদপত্রকে রক্ষা করাই এ আইনের লক্ষ্য।’

নতুন আইনে ডি ফ্যাক্টো আলজেরিয়ার একটি মিডিয়া আউটলেটের মালিকানা বা অবদান রাখার অধিকার থেকে বঞ্চিত হবেন দ্বৈত নাগরিকরা।

উত্তর আফ্রিকায় আরএসএফ-এর প্রতিনিধি খালেদ ড্রারেনি বলেন, ‘কিছু অধ্যায় ইতিবাচক। আবার বিচার বিভাগের কাছে সোর্স (উৎস) প্রকাশ করার মতো কিছু অধ্যায় সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘনকে প্রতিনিধিত্ব করে।’

একটি সংবাদপত্র প্রকাশের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল এমন পুরানো আইনের বিপরীতে নতুন আইনটি আরও সহজ। এ আইনে সাংবাদিকরা কেবল একটি বিবৃতি দিয়ে একটি মিডিয়া আউটলেট বের করতে পারবেন।

এই মাসের শুরুতে আলজেরিয়ার একটি আদালত বিশিষ্ট সাংবাদিক ইহসান এল কাদিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ইহসান সরকারের একজন সোচ্চার সমালোচক যিনি ২৪ ডিসেম্বর গ্রেফতার হন। তার বিরুদ্ধে বিদেশি তহবিল নেওয়ার অভিযোগ রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর মতো মানবাধিকার সংস্থাগুলোও এল কাদির গ্রেফতারের নিন্দা জানিয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page