September 6, 2026, 7:17 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি।

হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারী অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলিতে হিজবুল্লাহর নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করছে। হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে।”

সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসকগোষ্ঠীর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হওয়ার দুই দিন পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিবৃতিটি এলো।

গত বৃহস্পতিবার রাতে লাতাকিয়া এবং তারতুসসহ পশ্চিম সিরিয়ার জনগণ আহমদ আশ-শারা ওরফে জোলানি নেতৃত্বাধীন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়। দুই দিনের লড়াইয়ে সেখানে ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা।

ওই দুই প্রদেশে মূলত সংখ্যালঘু আলাভি সম্প্রদায় বাস করে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আসাদও আলাভি সম্প্রদায় থেকে এসেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page