October 16, 2026, 11:08 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা মসজিদে ইসরাইলি হামলায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম নেতৃবৃন্দ। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা আরো বাড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিম বিশ্বে ঐক্য শক্তিশালী হওয়ার যে ইঙ্গিত দেখা যাচ্ছে তাতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তেল আবিব।  তিনি আরো বলেন, মানবাধিকারের কথিত রক্ষকরা ইসরাইলের বেপরোয়া আচরণের ব্যাপারে নীরবতা অবলম্বন করার কারণে নিরস্ত্র মুসল্লিদের ওপর এভাবে ঝাঁপিয়ে পড়তে পেরেছে ইহুদিবাদী সেনারা।

জর্দান সরকার মসজিদুল আকসায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে মসজিদ কমপ্লেক্স থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী সেনাদের ওই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তেল আবিবের এই আচরণের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলার নিন্দা জানিয়েছে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ও।এটি বলেছে, সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ নেয়া কারো ঠিক হবে না।

কাতার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি সেনাদের এ হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদগ্রস্ত হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মসজিদুল আকসায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আল-আকসা মসজিদের অবমাননা সহ্য করা হবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page