October 13, 2026, 11:10 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা মসজিদ অবমাননা ; ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানালো সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আল-আকসা মসজিদ অবমাননার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দখলদার ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় শত শত ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদের আঙিনায় পতাকা মিছিল করে। মিছিলের শুরুতেই তারা আকসা মসজিদের আঙ্গিনায় হামলা চালায়। ওই ঘটনায় ইসরাইলি মন্ত্রীসভা নেসেটের সদস্যসহ ইহুদিবাদী সরকারের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে: ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদ ন্যায়সঙ্গত সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে।

ইহুদিবাদী ইসরাইল বুধবার সন্ধ্যা থেকে কুদস শহরকে একটি সামরিক ব্যারাকে পরিণত করেছে। পতাকা মার্চে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুদস শহরের বিভিন্ন এলাকায় অন্তত ৩ হাজার সেনা মোতায়েন করেছে।

তুরস্ক, মিশর, বাহরাইন, ওআইসি, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতও পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page