November 5, 2026, 5:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে, শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি দিয়ে বেরিয়ে যান বিচারপতিরা।

একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই শুক্রবার হাইকোর্টে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানির আয়োজন করা হয়।

এদিন আদালত কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটিআই প্রধান জানান, গ্রেফতারের পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাকে কথার বলার অনুমতি দিয়েছিলেন।

তখন সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, তাহলে সুযোগ পেয়ে ইন্টারনেট ব্যক্তিত্ব ও পিটিআই নেত্রী মুসাররাত চিমার কাছে কেন ফোন করেছিলেন ইমরান খান?

জবাবে সাবেক প্রধানমন্ত্রী জানান, তিনি তার স্ত্রী বুশরা বিবিকে ফোনে পাচ্ছিলেন না।

গ্রেফতার হবেন ভেবেছিলেন কি না এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, আমাকে গ্রেফতার করা হবে।

এ পর্যায়ে আদালত কক্ষে পিটিআই প্রধানের পক্ষে স্লোগান শুরু হয়। আদালতের কর্মীরা স্লোগান বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হন। তখন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব বলেন, এটি গ্রহণযোগ্য নয়।

পরে জুমার নামাজের বিরতির জন্য শুনানি মুলতবি করা হয়। স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ফের শুরু হয় শুনানি।

এর আগে, বিরাট গাড়িবহরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান পিটিআই প্রধান ইমরান খান। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ ও রেঞ্জার্স।

ইমরান খানের আইনজীবী ফয়সাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, আমরা আশাবাদী, হাইকোর্ট জামিন দেবে।

সূত্র: জিও নিউজ

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page