September 29, 2026, 9:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে : ইসি আনিছুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। এক্ষেত্রে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। আগামী নভেম্বরে অ্যাপসটি চালু করা হবে।’

 

আজকের বাংলা তারিখ



Our Like Page