October 2, 2026, 1:13 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা এবং আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন মীর বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। মামলা নং ৩।

এ বিষয়ে বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপে মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পুলিশকে সহযোগিতা করা সকল নাগরিকেরই দায়িত্ব এবং কর্তব্য। পুলিশ যখন আইনগতভাবে সহযোগিতা চায়, পুলিশকে সবাই সহযোগিতা করে। কারণ পুলিশ গণতান্ত্রিক রাষ্ট্রের একমাত্র শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। পুলিশ মানুষের সেবা করে, জানমালের নিরাপত্তা দেয়। যখনই যেখানে বিপদে পড়ে, যেকোনো ঘটনা ঘটলে পুলিশকে মানুষ স্মরণ করে।

ডিবিপ্রধান বলেন, আমরা মনে করেছিলাম নুর একজন মেধাবী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তার উচিত ছিল পরিচয় দেওয়ার পরও পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করা। আমাদের পুলিশ সদস্যরা তাকে পরিচয় দিয়ে বলেছেন, আমরা থানা থেকে এসেছি। নুর তাদের চেনেনও, কারণ অনেক পুলিশ অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরও আপনারা দেখেছেন তিনি পুলিশকে ডাকাত পরিচয়, পুলিশ বস্তির লোক, এসব কথা বলেছেন। আরও নানান ধরনের মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমি মনে করি একজন নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা কোনোদিন প্রত্যাশা করি না। নুর এত কিছু বলার পরেও আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি। তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা আমাদের যে মামলার আসামি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আইনে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে তার বাইরে আমরা কিছু করিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page