June 15, 2026, 3:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরও সাড়ে ৩৭ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

জি-৭ এর এক সাইড লাইন বৈঠকে জেলেনস্কিকে বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যত ধরনের সহায়তা প্রয়োজন তা দেবে যুক্তরাষ্ট্র।

এবারের সহায়তা প্যাকেজে গোলাবারুদ, আর্টিলারি, সাঁজোয়া যান ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিওবার্তায় এ দাবি করেন।

এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page