October 11, 2026, 5:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার আহ্বান জানালেন বোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে অবিলম্বে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল।

শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, “রাশিয়ানরা বহু দূরে বসে ইউক্রেনে হামলা চালাচ্ছে। কাজেই ইউক্রেনীয়দেরও একই সামর্থ্য থাকতে হবে।” তিনি যথাসম্ভব দ্রুত ইউক্রেনের এই প্রয়োজন মেটাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এরইমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করায় জার্মানিকে ধন্যবাদ জানান বোরেল। তিনি বলেন, বাকি ইউরোপীয় দেশগুলোর উচিত বার্লিনকে অনুসরণ করা।

জার্মানি সম্প্রতি ইউক্রেনের জন্য ২৯৫ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে ট্যাংক, সাঁজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রিটিশ সরকারও গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, দেশটি অচিরেই ইউক্রেনকে দূরপাল্লার ‘স্টোর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশে পরিণত হলো ব্রিটেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুবার অত্যাধুনিক সমরাস্ত্র প্রদানের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। বোরেলের সঙ্গে সাক্ষাতের পর কুলেবা পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে বলেছেন, “আমরা কখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে শুরু করব- এই প্রশ্ন করার আগে আমাদের বলুন যে, আপনারা কখন আমাদের সমরাস্ত্রের চাহিদা পুরোপুরি মেটাবেন?”

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page