November 27, 2026, 11:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ৬ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কত ডলারের অস্ত্র দিয়েছে তা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এ পর্যন্ত ওয়াশিংটন ও মিত্ররা সাড়ে ৬ হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।

কথিত ‘ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপ’ এর ১২তম বৈঠকে এই তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকাসহ ন্যাটো জোটের ৩১টি দেশ এই গ্রুপের সদস্য। এর বাইরে আরো বেশ কিছু দেশ এই গ্রুপের সদস্য হিসেবে রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সমর্থকরা আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে।

দীর্ঘ মেয়াদের জন্য আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা করেন লয়েড অস্টিন। এছাড়া, আগামী সপ্তাহ থেকে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে বলে জানান অস্টিন।

কিয়েভকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করার পাশাপাশি আমেরিকা এখন ইউক্রেনকে “অতিরিক্ত বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেয়ার দিকে মনোনিবেশ করছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশ এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য বিমান প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page