November 6, 2026, 5:35 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন বিষয়ে মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া। কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন।

প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল!

এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে।

এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে!

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে বলছে, ওয়াশিংটন পোস্ট লিখেছে মার্কিন পরিকল্পনা মেনে নেওয়াটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ এতে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না। এ কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে।

এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে।

এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে!

এই পরিকল্পনাটি নিয়ে এখনও ইউক্রেনের সরকারের সাথে আলোচনাই করা হয়নি! এর মানে হলো- ইউক্রেনের ভাগ্য ইউক্রেনের সম্মতি ছাড়াই নির্ধারিত হতে চলেছে!

তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে। শুক্রবার ফ্রান্সের প্যারিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন। এর আগে সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page