September 24, 2026, 6:44 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ; শিশুসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে চালানো এই হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আঁধারে কিয়েভে নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক মারা গেছে এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। সাম্প্রতিক এসব হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে।

বিবিসি বলছে, সর্বশেষ এই হামলা কিয়েভের পূর্বাঞ্চলীয় ডেসনিয়ানস্কি এবং ডিনিপ্রোভস্কি এলাকায় হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহত ও আহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে এটি ছিল রাশিয়ার চতুর্থ দফা হামলা। এছাড়া গত মে মাসজুড়ে কিয়েভে ১৭ বার আক্রমণ চালায় রাশিয়া। এসব হামলার বেশিরভাগই রাতের আঁধারে চালানো হলেও অন্তত একটি হামলা দিনের আলোতে ঘটেছে।

কিয়েভের সামরিক কর্তৃপক্ষের প্রকাশিত বেশ কিছু ছবিতে উদ্ধারকারীদের ঘটনাস্থলে লোকেদের সাথে দেখা করতে এবং সেইসাথে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কাজ করতে দেখা যায়।

টেলিগ্রামে দেওয়া বেশ কয়েকটি পোস্টে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ‘দফায় দফায় বিস্ফোরণ’ ঘটেছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ সরাতে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, হামলায় ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি গ্রামে পাঁচজন নিহত হন বলে মস্কো-নিযুক্ত কর্মকর্তারা বুধবার বলেন। ওই হামলায় আহত হন আরও ১৯ জন।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। সাম্প্রতিক এসব হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে।

বিশ্লেষকরা বলছেন, কিয়েভের দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করতে চাইছে রুশ সামরিক বাহিনী।

অবশ্য ইউক্রেন গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে ইউক্রেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page