October 17, 2026, 5:28 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলায় ৩ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চলে রাতভর হামলা চালানো হয়েছে। হামলার কারণে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী এবং দুইজন পুরুষ নিহত হয়েছে। এ ছাড়া হামলায় একটি আবাসিক ভবন, আটটি বাড়ি, বাণিজ্যিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ছোড়া ১২১টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ১৩টি রুশ অঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকা আছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এরপরেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজারের বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page