October 30, 2026, 5:29 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সামরিক অভিযান ব্যর্থ করল রাশিয়া ; ট্যাংক-সাঁজোয়া যান ধ্বংস ; শত শত সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী যে বিশাল সামরিক অভিযান শুরু করেছিল তা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনারা। এই যুদ্ধে কিয়েভের শত শত সেনা নিহত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

আজ (সোমবার) খুব ভোরের দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিজয় ঘোষণা করে। তবে তারা পরিষ্কার করেনি যে, ইউক্রেন কয়েক মাস ধরে ইউক্রেন যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর কথা বলছিল এটি সেই যুদ্ধ কিনা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, “৪ঠা জুন শত্রুরা দোনেস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে দক্ষিণ দিক থেকে বিরাট আকারের অভিযান শুরু করে। ইউক্রেনের সামরিক বাহিনী ছয়টি মেকানাইজড এবং দুটি ট্যাংক ব্যাটালিয়ন ব্যবহার করে। শত্রুদের লক্ষ্য ছিল রাশিয়ার সামরিক ব্যুহকে ভেঙে ফেলা কিন্তু শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, তারা সফল হয়নি। বরং এই অভিযান চালাতে গিয়ে ইউক্রেনের শত শত সেনা নিহত হয়েছে এবং তাদের বহু ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, রাশিয়ার দক্ষ সেনাবাহিনীর পাল্টা জবাবে ইউক্রেনের আড়াইশোর বেশি সেনা নিহত, ১৬টি ট্যাংক ও তিনটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলস এবং একুশটি সাঁজোয়া যান ধ্বংস হয়।

এছাড়া, রাশিয়া একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায় রাশিয়ার সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বেশ কয়েকটি আরমর্ড ভেহিকেল উড়িয়ে দিচ্ছে। এই সময় রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ওই এলাকায় উপস্থিত ছিলেন। গেরাসিমভ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন।

এর আগে দফায় দফায় ইউক্রেন ঘোষণা করেছে যে, তারা শিগগিরি রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। তারা জানিয়েছে, এই সামরিক অভিযানের উদ্দেশ্য হবে রাশিয়ার কাছ থেকে তাদের হারানো ভূমি উদ্ধার করা।

https://media.parstoday.ir/video/4c3m15317e1de12aw16.mp4

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page