October 30, 2026, 8:15 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালানো হয়েছে: পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা নিশ্চিত করেছেন যে, তার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা  গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে সফল হামলা চালিয়েছে।

তিনি বলেছেন, “আমরা বহুদিন ধরে ইউক্রেনের সিদ্ধান্ত-গ্রহণকারী কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছি। স্বাভাবিকভাবেই ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের সদরদপ্তর এই ক্যাটাগরিতে পড়েছে।আর ওই সদরদপ্তরে দুই থেকে তিন দিন আগে হামলা হয়েছে।”

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেন থেকে পাঠানো একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছে। তিনি বলেন, রাশিয়ার আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে কিয়েভের ড্রোন হাফলার লক্ষ্য রুশ নাগরিকদের মধ্যে যুদ্ধ সম্পর্কে ভীতি তৈরি করা। এর মাধ্যমে ইউক্রেন ‘সন্ত্রাসী তৎপরতা ‘চলাচ্ছে বলে অভিযোগ করেন ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বেসামরিক নাগরিকদেরকে সরকার বিরোধী বিক্ষোভ দেখাতে উস্কানি দেয়ার জন্য কিয়েভ রাশিয়ার আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page